Oplus_131072
মোঃ মনির হোসেন
ভোলা সদর প্রতিনিধি : দৈনিক ৩৬জুলাই
ভোলায় চাঞ্চল্যকর একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে বাবাকে হত্যা করে পালিয়ে যায় ছেলে রেদোয়ান। ঘটনার পর স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ড ঘটিয়ে রেদোয়ান দ্রুত তার নানা বাড়িতে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করেছে।
এদিকে এলাকায় এ ঘটনা নিয়ে চরম ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার দাবি করেছেন।