November 1, 2026, 9:25 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

দেওয়ানগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃ*ত্যু: পরিবার দাবি হ*ত্যা, স্বামী বলছেন স্বাভাবিক মৃ*ত্যু!

মোঃ মোখলেছুর রহমান

মোঃ মোখলেছুর রহমান চৌধুরী দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি দৈনিক ৩৬ জুলাই

 

 

 

জামালপুরের দেওয়ানগঞ্জে সুমাইয়া (১৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃ*ত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে নিহতের পরিবারের পক্ষ থেকে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জামালপুর ম*র্গে প্রেরণ করে।

নি*হ*তে*র মা নিলুফা দাবি করেন, “আমার মেয়ে স্বাভাবিকভাবে মা*রা যাননি, তাকে হ*ত্যা করা হয়েছে। আমি এর ন্যায়বিচারের দাবি জানাই।” অন্যদিকে, সুমাইয়ার স্বামী সুমন জানান, এটি স্বাভাবিক মৃ,*ত্যু। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে সুমাইয়ার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

নি*হ*ত সুমাইয়া বীর উৎমারচরের সোনা মিয়ার ছেলে সুমনের দ্বিতীয় স্ত্রী ছিলেন। তার বাবার বাড়ি ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ তেঘুরিয়া গ্রামে। আট মাস আগে তাদের বিয়ে হয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে সুমাইয়া শোবার ঘর থেকে বাইরে যান। দীর্ঘ সময় ঘরে না ফেরায় স্বামী তাকে বাইরে অচেতন অবস্থায় দেখতে পান। বিষয়টি তিনি তার শ্বশুরবাড়িতে জানান। পরে পরিবারের পক্ষ থেকে ৯৯৯-এ ফোন করা হয়।

প্রতিবেশীরা জানায়, সংসার জীবনে সাধারণত কোনো দ্বন্দ্ব ছিল না। তবে কিছুদিন ধরে সুমন মোবাইলে অন্য এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্যও দেখা দিয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, “প্রাথমিকভাবে হ*ত্যা*র কোনো আলামত পাওয়া যায়নি। থানায় লিখিত অভিযোগ আসেনি। ময়নাতদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”



আমাদের পেজ লাইক করুন