মোঃ মনির হোসেন
উপজেলা প্রতিনিধি, ভোলা সদর
দৈনিক ৩৬ জুলাই
ভোলা সরকারি স্কুল মাঠে আজ (শনিবার) বিকেল ২টায় বাংলাদেশ ইসলামী আন্দোলনের উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও দলের সভাপতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সমাবেশে ভোলা জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা যোগ দেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “বাংলাদেশে গণহারে হত্যা, চাঁদাবাজি ও নৈরাজ্য থেকে মুক্তি পেতে ইসলামী নেতৃত্ব ছাড়া আর কোনো বিকল্প নেই।” তারা আরও দাবি করেন, দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন ও মান উন্নয়নের একমাত্র পথ হলো ইসলামী আন্দোলনের নেতৃত্ব প্রতিষ্ঠা করা।
সমাবেশে নেতৃবৃন্দ আগামী জাতীয় নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।