October 31, 2026, 1:16 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চট্টগ্রাম বন্দরে কনটেইনার থেকে মালামাল চুরির সময় গ্রেফতার ১*

রাকিবুল হাসান

মোঃ রাকিবুল হাসান
চট্টগ্রাম চান্দগাঁও প্রতিনিধি- দৈনিক৩৬জুলাই

 

 

 

 

চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থ এলাকার ১৩ নম্বর শেডে কনটেইনার থেকে মালামাল চুরির সময় মো. সাইফুল ইসলাম রুবেল (৩৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে বন্দরের নিরাপত্তা বাহিনী।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) কনটেইনারের সিল ভেঙে চুরি করতে গিয়ে ধরা পড়েন তিনি।জানা যায়, ১৩ নম্বর শেডে আনস্টাফিংয়ের জন্য অপেক্ষমাণ একটি কনটেইনারের সিল ভেঙে রুবেল মালামাল চুরির চেষ্টা করছিলেন। ঘটনাটি বন্দরের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লে নিরাপত্তা বাহিনী দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করে। তার কাছ থেকে কাপড়ের সাতটি রোল, চার পিস ইয়াবা ও একটি খোলা ট্রাক জব্দ করা হয়।এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, রুবেল কনটেইনারের সিল ভেঙে মালামাল চুরির সময় হাতেনাতে ধরা পড়ে। তার কাছ থেকে মাদকও উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, ট্রাকটি তার নিজের এবং একটি প্রতিষ্ঠানের শিট কয়েল পরিবহনের কাজে বন্দরে প্রবেশ করেছিল। সুযোগ পেয়ে সে চুরির চেষ্টা করছিল। রুবেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান বন্দর সচিব।



আমাদের পেজ লাইক করুন