October 28, 2026, 10:56 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

তারাকান্দায় জেলা যুবদলের নেতা রফিক’র বৃক্ষ রোপন কর্মসূচি

আহসান হাবীব

 

আহসান হাবীব

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: দৈনিক ৩৬জুলাই

 

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র গৌরব,ঐতিহ্য, সংগ্রামে’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সংগ্রামী যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক।
জানা গেছে, দলীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তারকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের লাউটিয়া উচ্চ বিদ্যালয় এবং বানিহালা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের ছাড়া বিতরণ ও বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সংগ্রামী যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক।
এ সময় বৃক্ষ রোপণ কর্মসূচিতে আর উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের অন্যতম সদস্য মোঃ সুমন বাপ্পি,মোঃ আল আমিন,তারাকান্দা উপজেলা যুবদলের নেতা মোঃ ফরিদ আহমেদ,রুবেল আহমেদ,

রাকিব,তারাকান্দা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ, তারাকান্দা সরকারি কলেজ ছাত্রদল নেতা দিদার প্রমুখ।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সংগ্রামী যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক বলেন,ভালো কাজ গুলো করতে হবে,দলের দুর্নাম হয় এমন কাজ থেকে বিরত থাকতে হবে,তাহলে বিএনপির প্রতি জনসাধারণের সমর্থন বাড়বে। তিনি আরো বলেন,আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (বিএনপির ঘোষিত) ৩১ দফা বাস্তবায়ন হলে জনসাধারণের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হবে,“৩১ দফা কর্মসূচি শুধু রাজনৈতিক দলীয় এজেন্ডা নয়, এটি দেশের ভবিষ্যৎ ও জনগণের কল্যাণের রূপরেখা। শিক্ষা,স্বাস্থ্য, কৃষি, বিচারব্যবস্থা ও প্রশাসনিক সংস্কার—সব ক্ষেত্রেই এটি ইতিবাচক পরিবর্তনের অঙ্গীকার বহন করছে। আমরা চাই, দেশের প্রতিটি নাগরিক এটি জানুক, বুঝুক এবং রাষ্ট্র সংস্কারের আন্দোলনে সম্পৃক্ত হোক।”



আমাদের পেজ লাইক করুন