October 28, 2026, 6:21 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বিএনপি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী সংর্ঘাতে নয়- ড.আবদুল মঈন খাঁন

নাজমুল হাসান

 

নাজমুল হাসান ( নরসিংদী) প্রতিনিধি দৈনিক ৩৬জুলাই

 

 

 

 

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, “আওয়ামী স্বৈরাচারের বিদায় হয়েছে, এতে ছাত্র-জনতার অবশ্যই অবদান রয়েছে। বিএনপি দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে। আমাদের সম্মিলিত আন্দোলনের ফসলেই আজ আমরা পুনরায় মুক্ত হয়েছি। ইনশাআল্লাহ সেই বিজয়কে সুসংহত করতে হলে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ফিরিয়ে আনতে হবে।”

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সাধুরবাজারে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “যারা দেশ চালাবে তাদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে। আওয়ামী লীগের সময় জবাবদিহিতা ও গণতন্ত্র ছিল না বলেই তারা শত শত কোটি টাকা লুটপাট করে দেশকে দেউলিয়া করেছে। বিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা হিংসা, বিদ্বেষ, সংঘাত ও লুটপাটের রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা মানুষের বাকস্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি, তবে তা অবশ্যই শান্তিপূর্ণ প্রক্রিয়ায় হতে হবে।”

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির কথা উল্লেখ করে ড. মঈন খান আরও বলেন, “১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা পলাশে উন্নয়ন করেছি। ইনশাআল্লাহ সৎ ও সঠিক পথে থাকলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের ৫ শত উপজেলার মধ্যে পলাশকে সবচেয়ে শ্রেষ্ঠ উপজেলায় পরিণত করবো এবং গজারিয়া ইউনিয়নকে উন্নত ইউনিয়নে গড়ে তুলবো।”

এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম এ ছাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন ভূইয়া শামিম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মোঃ আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূইয়া সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।



আমাদের পেজ লাইক করুন