October 30, 2026, 3:57 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

মিরসরাইয়ের পারিবারিক বিরোধে বাবার ছুরিকাঘাতে ছেলে খুন*

মোঃ রাকিবুল হাসান

মোঃ রাকিবুল হাসান
চট্টগ্রাম চান্দগাঁও প্রতিনিধি- দৈনিক৩৬জুলাই

 

 

চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক বিরোধের জেরে বাবার ছুরিকাঘাতে মো. শাহেদ (২৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মিরসরাইয়ের পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট এলাকার শেখ আজমের বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত শাহেদ চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী ছিলেন। নিহত শাহেদের মা কামরুজাহান জানান, তার স্বামী নুর জামান প্রবাস থেকে ফিরে পরিবারকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন। আজ সন্ধ্যায় তিনি নতুন স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরই একপর্যায়ে নুর জামান তার ছেলে শাহেদকে ছুরিকাঘাত করে হত্যা করেন। ছেলে হত্যার বিচার চেয়ে তিনি স্বামীর ফাঁসি দাবি করেছেন।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক নুর জামান ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।



আমাদের পেজ লাইক করুন