October 28, 2026, 2:53 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চট্টগ্রামে দুই শিবির নেতার ওপর হামলার অভিযোগে বিক্ষোভ*

মোঃ রাকিবুল হাসান

মোঃ রাকিবুল হাসান
চট্টগ্রাম চান্দগাঁও প্রতিনিধি- দৈনিক৩৬জুলাই

 

 

 

বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮টার সময় উপজেলা সদর এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়।

উপজেলায় সদর এলাকার জয়কালী হাট থেকে মিছিলটি শুরু হয়ে আনোয়ারা থানার সামনে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় শিবিরের নেতাকর্মীরা ছাত্রদলের বিরুদ্ধে স্লোগান দেয়। শিবির নেতাদের অভিযোগ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী হোসেন ও আনোয়ারা কলেজ ছাত্রশিবিরের সভাপতি মিশকাতুল ইসলামের ওপর ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এ ঘটনার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।ছাত্রশিবির জেলা পশ্চিমের সেক্রেটারি ফরমানুর রহমান জাহিন বলেন, ছাত্রলীগের রাজনীতিতে প্রবেশ করেছে ছাত্রদল। এদেশের ছাত্রজনতা পুরাতন রাজনীতি পেশিশক্তির রাজনীতি পরিহার করেছে ৫ আগস্ট। কিন্তু ছাত্রদল সন্ত্রাসী সংগঠনে পরিণত হচ্ছে। তাদের শিক্ষা নিতে হবে। না হয় তাদের অবস্থাও ছাত্রলীগের মত হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা অর্থ সম্পাদক আব্দুল হামিদ, জেলা প্রশিক্ষণ সম্পাদক আব্দুল কাদের, জেলা স্কুল অ্যান্ড কলেজ সম্পাদক আমির উদ্দিন, আনোয়ারা উপজেলা সেক্রেটারি সাকিব হাসনাত, সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেন।



আমাদের পেজ লাইক করুন