October 31, 2026, 3:08 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

হোসেনপুরে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১, আইসিইউতে ২ জন!!

জোনায়েদ হোসেন জুয়েল

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক ৩৬জুলাই

 

 

কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সন্ধ্যা ছয়টার দিকে এ সংঘর্ষে মিজানুর রহমান শরীফ (৩৫) নিহত হন এবং তার ভাই ও ভাগিনা গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দীর্ঘদিনের বিরোধের জের ধরে একদল হামলাকারী—যাদের মধ্যে মো. মজিবুর রহমান, মঞ্জু মিয়া, আতাউর রহমান, বোরহান মিয়া, ইয়াসিন, জরিপ মিয়া, রেনু মিয়া, আল-আমিন মিয়া ও মামুন মিয়া ছিলেন—হঠাৎ করে এয়ার ট্রাভেল ব্যবসায়ী মাসুদ রানা, তার ছোট ভাই মিজানুর রহমান শরীফ ও ভাগিনা উজ্জল মিয়ার ওপর সশস্ত্র হামলা চালায়।
এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন মিজানুর রহমান। তাকে দ্রুত কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে পথেই তার মৃত্যু হয়। অন্যদিকে আহত মাসুদ রানা ও উজ্জল মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী হুমায়ূন আহমেদ জানান, “মজিবুর রহমান দীর্ঘদিন ধরেই এলাকায় সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। তার নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছে।”
পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে হোসেনপুর থানা সূত্র।



আমাদের পেজ লাইক করুন