October 28, 2026, 2:49 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

মাওলানা মোঃ আমিনুল হক নোমানীকে নিজ বাড়িতে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মোঃ মনির হোসেন

মোঃ মনির হোসেন

ভোলা সদর উপজেলা প্রতিনিধি দৈনিক৩৬জুলাই

 

 

 

ভোলায় দারুল হাদিস কামিল মাদ্রাসার মোহাদ্দিস, সদর উপজেলা মসজিদের খতিব ও ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আমিনুল হক নোমানীকে নিজ বাড়িতে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ভোলা শহরের কালীনাথ রায়ের বাজার হাটখোলা জামে মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ ও শোক র‍্যালী পূর্ব এক সমাবেশ অনুষ্টিত হয়েছে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,

 

বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম, জেলা  জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসাইন, পৌর আমির মাওলানা জামাল উদ্দিন, ইসলামী আন্দোলনের বাংলাদেশের ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সহ-সভাপতি মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তারেক, জেলা হেফাজত ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান আজাদী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র যুগ্ম আহ্বায়ক মাকছুদুর রহমান, জেলা ঈমাম সমিতির সভাপতি মাওলানা মীর বেলায়েত হোসেন, জেলা শিক্ষক সমিতির সেক্রেটারি হাসান মিজানুর রহমান মিঠু ও ইসলামী ঐক্য আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, হত্যার ৪৮ ঘন্টা পেড়িয়ে  গেলেও হত্যাকরীদের গ্রেফতারে কোনো কার্যকরী ভূমিকা প্রত্যক্ষ না হওয়ায় প্রশাসনের ব্যার্থতা প্রকাশ পেয়েছে। এসময় বক্তারা স্বরাস্ট্র উপদেষ্টার কাছে সদর থানা ওসি আবু শাহাদাত মো: হাছনাইন পারভেজ, পুলিশ সুপার শরীফুল হক ও জেলা প্রশাসক মো: আজাদ জাহানের অপসারনের দাবী জানান।
বক্তারা অনতিবিলম্বে মাওলানা নোমানীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে

 

 

দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানান।  অন্যথায় ভোলার তৌহিদী জনতা ভবিষ্যতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুশিয়ারি প্রদান করেন।
এ সময় বক্তারা হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবীতে আগামী ১৩ সেপ্টেম্বর ভোলা সরকারি স্কুল মাঠে বৃহত্তর সমাবেশ অনুষ্ঠানের ঘোষণা দেন।

পরে সমাবেশ শেষে কালীনাথ রায়ের বাজার থেকে বিক্ষোভ ও শোকা র‍্যালী শেষ হয় ।



আমাদের পেজ লাইক করুন