ভোলা জেলা প্রতিনিধি: দৈনিক৩৬জুলাই
ভোলা সদর বাসস্ট্যান্ড এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আপন ভাই ও বোন জামাইয়ের হাতে কুপিয়ে জখম হয়েছেন আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি।
ঘটনাটি ঘটেছে গতকাল রাত আনুমানিক ১১টার দিকে বাসস্ট্যান্ড সংলগ্ন রেজিস্ট্রার অফিসের সামনে। আহত আনোয়ার হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ করেই এ হামলার ঘটনা ঘটে। তবে সঠিক কারণ এখনও জানা যায়নি। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন এবং আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। তবে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হতে পারে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।