October 31, 2026, 5:49 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

কিশোরগঞ্জে স্কুলশিক্ষকের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

জোনায়েদ হোসেন জুয়েল

 

কিশোরগঞ্জ প্রতিনিধি: প্রতিনিধি- দৈনিক৩৬জুলাই

 

কিশোরগঞ্জ শহরের বেগম রোকেয়া রোড খরমপট্টি এলাকায় এক স্কুলশিক্ষকের বাসায় ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা এক্সজস্ট ফ্যান ভেঙে ঘরের ভিতরে ঢুকে নগদ টাকা ও মূল্যবান স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত শিক্ষক সৈয়দ শিবলী নোমানী কড়িয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
ভুক্তভোগী শিক্ষকের লিখিত অভিযোগে জানা যায়, গত ১ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ সকাল ৮টা ৩০ মিনিটের দিকে তিনি প্রতিদিনের মতো স্কুলে চলে যান এবং বাসার দরজায় তালা দিয়ে যান। ওইদিন বিকেল ৪টা ৫০ মিনিটে বাসায় ফিরে এসে দেখতে পান, ঘরের দরজা ভিতর থেকে আটকানো। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে দেখতে পান, ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় রয়েছে এবং স্টিলের আলমারির তালা ভাঙা।
তিনি অভিযোগে আরও জানান, চোরেরা রান্নাঘরের এক্সজস্ট ফ্যান ভেঙে ঘরে প্রবেশ করে। আলমারি থেকে চুরি করে নিয়ে গেছে নগদ ৬০,০০০ টাকা এবং প্রায় ১৫ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা।
চুরি যাওয়া স্বর্ণালংকারের মধ্যে তার মা ও দুই বোনের অলংকার ছিল বলেও উল্লেখ করেছেন তিনি।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
স্থানীয়দের ধারণা, পূর্বপরিকল্পিতভাবে এই চুরির ঘটনা ঘটানো হয়েছে।
এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। চোরদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।



আমাদের পেজ লাইক করুন