October 28, 2026, 5:38 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ঈদে-মিলাদুন্নবি উপলক্ষে সরকারি বাঙলা কলেজে দোয়া, আলোচনা ও মিলাদ মাহফিল

নাজমুল ইসলাম সাকিব

বাঙলা কলেজ প্রতিনিধি :নাজমুল ইসলাম ছাকিব :দৈনিক ৩৬ জুলাই

 

 

 

পবিত্র ঈদে-মিলাদুন্নবিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে রাজধানীর সরকারি বাঙলা কলেজ। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে ৬ অক্টোবর (১২ রবিউল আউয়াল) যোহর নামাজের পর সরকারি বাঙলা কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে এক দোয়া, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আয়োজিত এই মাহফিলে উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ মহোদয়, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক মণ্ডলী, সরকারি-বেসরকারি কর্মচারী, প্রিন্সিপাল আবুল কাশেম হলের আবাসিক শিক্ষার্থীসহ কলেজের অসংখ্য শিক্ষার্থী। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ছাত্রনেতারাও অনুষ্ঠানে যোগ দেন।

আলোচনা সভায় বক্তারা বিশ্বনবি হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। তারা বলেন, মানবতার শ্রেষ্ঠ মহামানব হিসেবে তিনি পৃথিবীতে এসেছিলেন শান্তি, ভ্রাতৃত্ব, ন্যায়বিচার ও সমতার শিক্ষা নিয়ে। তাঁর আদর্শ অনুসরণ করেই ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

মাহফিলের আলোচকরা নবী করিম (সা.)-এর জীবনাদর্শ তরুণ প্রজন্মকে জানানো এবং তা বাস্তবে অনুসরণের ওপর গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে বর্তমান সময়ে ইসলামের প্রকৃত শিক্ষা—সহনশীলতা, মানবপ্রেম ও ভ্রাতৃত্ববোধ—চর্চার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তারা।

আলোচনা শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সম্মান, উম্মাহর ঐক্য, দেশের কল্যাণ ও বিশ্বশান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।



আমাদের পেজ লাইক করুন