October 31, 2026, 4:24 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সাতক্ষীরায় কুখ্যাত সন্ত্রাসী কোপা মাসুদ’সহ ৩ জন গ্রেপ্তার

শরীফুল ইসলাম

 

শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি : দৈনিক৩৬জুলাই

 

 

 

সাতক্ষীরায় কুখ্যাত সন্ত্রাসী বিএনপি নেতা মাসুদ রানা ওরফে ‘কোপা মাসুদ’কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী বাহিনী। এ সময় আরও দুজনকে আটক করা হয়েছে।
বিষয়টি বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্পের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।

পূর্ব সংবাদ অনুযায়ী, বুধবার (৩ সেপ্টেম্বর) রাত প্রায় ১১টার দিকে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ব্রহ্মরাজপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য দুইজন হলেন—মাসুদ রানার সহযোগী শেখ বাদশা ফয়সাল ও জুয়েল।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে কোপা মাসুদ সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ও ধূলিহর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্রের ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়, মাদক সেবনসহ একাধিক অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর কোপা মাসুদ ও অন্যদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। পাশাপাশি, অপরাধ দমন করতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



আমাদের পেজ লাইক করুন