October 28, 2026, 4:52 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

তারাকান্দায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আহসান হাবীব

আহসান হাবীব
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: দৈনিক৩৬জুলাই

 

 

ময়মনসিংহের তারাকান্দায়,বর্ণাঢ্য শোভাযাত্রা বিএনপির ঐতিহ্য গৌরব সাফল্য ও সংগ্রামের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজনে দিবসটি উদযাপন করেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বর্ণাঢ্য শোভাযাত্রার পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (ময়মনসিংহ-২ ফুলপুর/তারাকান্দা) আসনের জনপ্রিয় নেতা মোতাহার হোসেন তালুকদার।
আরও বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার,ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল,তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মালেক,কাজি আব্দুল বাতেন,আসাদুল হক মন্ডল,রাসেল মন্ডল,শামীম তালুকদার,এড নজারুল ইসলাম ইসমাঈল,রাকিব তালুকদার,যুবদল নেতা আবুল কালাম আজাদ,আমিনুল ইসলাম,আজহারুল ইসলাম,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমির হাসান স্বপন,মৎস্য জীবীদলের আহবায়ক শাকিব খান,সদস্য সচিব মামুন সরকার,ছাত্রদল সভাপতি আলমগীর হোসেন রকি ও যুগ্ম এ এইচ এম জুয়েল, কলেজ ছাত্রদলের সদস্য মামুন ফকির প্রমূখ।
উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (ফুলপুর/তারাকান্দা) আসনে মনোনয়ন প্রত্যাশী জনপ্রিয় নেতা মোতাহার হোসেন তালুকদার নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী নিয়ে মহাসড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় ও প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।



আমাদের পেজ লাইক করুন