October 28, 2026, 2:49 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বার্তায়- এম আরিফ আহমেদ

আক্কাস আলী খান

আক্কাস আলী খান
রাজবাড়ী জেলা প্রতিনিধি দৈনিক৩৬জুলাই

 

 

 

১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন, যুক্তরাজ্য বিএনপির সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক এম আরিফ আহমেদ।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মী, আপামর জনসাধারণ বিশেষ করে সিলেট জেলার স‍‍ংসদীয় আসন ৩ এর জনসাধারণের সকলকে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ১৯৭৮ সালের শুরুতে দেশের মানুষ যখন হতাশায় ভুগছিলেন ঠিক তার কয়েক মাস পর ১ সেপ্টেম্বর জাতীর এক মহাক্রান্তি লগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আদর্শকে মনে প্রাণে ধারণ করে তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলের চেয়ারপার্সন হিসেবে দেশ পরিচালনা করেছেন। বিগত ১৭ বছর ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দ্বারা আমাদের নেত্রী বেশ কয়েক বছর কারাবন্দী জীবন কাটিয়েছেন।

 

গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশে নতুন করে স্বাধীনতা ফিরে আসে। দেশের ছাত্র জনতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আগামীর রাষ্ট্রনায়ক , ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে হাসিনা সরকারের পতন হয়। দলের দুর্দিনে যেমন পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। সবশেষে তিনি বিএনপির চেয়ারপারসনের সুস্থ্যতা ও দলের উত্তরোত্তর মঙ্গল কামনা করেন।

আক্কাস আলী খান
তারিখ: ০৪/০৯/২৫



আমাদের পেজ লাইক করুন