October 28, 2026, 4:52 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

মহম্মদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা 

রিপোর্টারের নাম

 

এম এ রইচ , মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : দৈনিক৩৬জুলাই

 

 

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মাগুরার মহম্মদপুরে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে এই আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতিতে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ট্রাফিক চত্বরে এসে শেষ হয়। পরে ট্রাফিক চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমূর আলী মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আক্তার হোসেন।

 

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আরিফুজ্জামান মিল্টনের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য দেন- অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু, সদস্য সচিব মোঃ আক্তারুজ্জামান ও পলাশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ্যাড. মনিরুল ইসলাম মুকুল।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আরিফুজ্জামান রিংকু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহুরুল হক, এ্যাড. আহসান হাবিব খাঁন সোহেল, মহিদুল ইসলাম, আক্তারুজ্জামান বিল্লাহ, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান এবং যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম তারা মিয়া প্রমূখ।



আমাদের পেজ লাইক করুন