October 28, 2026, 4:52 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে আনন্দ শোভাযাত্রা

কাশেম হাওলাদার

 

আক্কাস আলী খান
রাজবাড়ী জেলা প্রতিনিধি প্রতিনিধি দৈনিক৩৬জুলাই

 

 

 

 

রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গসংগঠনের আয়োজনে প্রথম অধিবেশনে সকালে উপজেলা রেলস্টেশন সংলগ্ন দলের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বেলা সাড়ে ১১টায় শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্বর থেকে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নারী-পুরুষ সহ কয়েক’শ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত শোভাযাত্রার শুভ উদ্ভোধন করেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ ন‌ঈম আনসারী।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ রুস্তম আলী, পৌর বিএনপির সাবেক সভাপতি এ্যাড. এবিএম সাত্তার জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মুরাদ আল রেজা, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ছবি সংযুক্ত
আক্কাস আলী খান
(রাজবাড়ী) প্রতিনিধি
তারিখ‌‌: ০৩/০৯/২৫



আমাদের পেজ লাইক করুন