October 27, 2026, 11:51 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সাতক্ষীরা সদর খানপুরে ৫৫তম বার্ষিকী উপলক্ষে দোয়া ও সওয়াব রেছানী মাহফিল অনুষ্ঠিত।

শরীফুল ইসলাম

 

শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি: দৈনিক৩৬জুলাই

 

 

 

সাতক্ষীরা সদর খানপুর ৫৫ তম ওফাত বার্ষিকী দোয়া ও সওয়াব রেছানী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার ৩ ই(সেপ্টেম্বর) এশার নামাজের পর দরবার শরীফ প্রাঙ্গণে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে পালিত হলো খানপুরের পীর হযরত মাওলানা শাহ্‌ সুফি _ইলাহি বক্স__ (রহ.)-এর ৫৫তম ওফাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও সওয়াব রেছানী মাহফিল।

 

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার গণমানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক, প্রখ্যাত আলেমে দ্বীন, মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব।

 

তিনি তাঁর আলোচনায় বলেন, “আল্লাহর প্রিয়বান্দাগণ এ দুনিয়া থেকে চলে গেলেও তাঁদের ইলম, আমল ও খিদমতের মাধ্যমে তাঁরা চিরস্মরণীয় হয়ে থাকেন। খানপুর দরবার শরীফের পীর সাহেব (রহ.) ছিলেন তেমনই একজন আত্মনিবেদিত ও আল্লাহভীরু ওলী। তাঁর জীবনাদর্শ আমাদের পথ চলার দিশা দেখায়।”

 

তিনি আরও বলেন, “এই মাহফিল শুধু স্মরণ করার জন্য নয়, বরং আত্মশুদ্ধি ও ইমানী জিন্দেগি গড়ার অঙ্গীকার গ্রহণের এক মহান উপলক্ষ।”

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত উলামায়ে কেরাম, মুরিদান, অনুসারী ও হাজারো ধর্মপ্রাণ মুসল্লি।

 

মাহফিল শেষে মরহুম পীর সাহেব (রহ.)-এর মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়। তাছাড়া দেশ ও জাতির মঙ্গল কামনায়ও বিশেষ দোয়া করা হয়।

 

স্থানীয় মাদ্রাসার ক্বারি ও ছাত্রদের তিলাওয়াত ও কাসিদা পরিবেশনায় মাহফিল ছিল অত্যন্ত

হৃদয়স্পর্শী। পুরো অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন খানপুর দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন ও তাঁর মুরিদানগণ।



আমাদের পেজ লাইক করুন