October 28, 2026, 4:36 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

ওসমান গনি

ওসমান গনি

ধামইরহাট, নওগাঁঃ দৈনিক৩৬জুলাই

 

 

 

নওগাঁর ধামইরহাট উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আব্দুর রশিদ দেওয়ান (৫৫) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ধামইরহাট‑জয়পুরহাট আঞ্চলিক সড়কের মনিপুর নয়াপুকুড় মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পাশ্ববর্তী রামরামপুর (মনিপুর) গ্রামের মৃত মনছের আলী দেওয়ানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুর রশিদ রাস্তা পার হচ্ছিল এমতাবস্থায় দ্রুতগতি একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে মাথার বামদিকে গুরুত্বর আঘাতপ্রাপ্ত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় মোটরসাইকেল চালক মেহেদী হাসান (২৮) গুরত্বর আহত হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়া মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। সে পরবর্তী জয়পুরহাট জেলার দূর্গাদহ এলাকার মুকুল হোসেন এর ছেলে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রিপোর্ট লেখা পর্যন্ত আইনি প্রক্রিয়া চলমান ছিল।

এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, সড়কে নিয়ন্ত্রণহীন যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন ও নিয়মিত নজরদারির দাবি জানান।



আমাদের পেজ লাইক করুন