মোঃ মোখলেছুর রহমান চৌধুরী দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি দৈনিক ৩৬ জুলাই
ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ১নং ডাংধরা ইউনিয়নের
পাথরেরচর ব্রিজের উত্তর পাশে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ৬০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একজন আটক মো. কবির উদ্দিন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী খেয়ারচর গ্রামের শহীদ জামানের ছেলে। এ সময় নাম্বারবিহীন যাত্রীবাহী সিএনজি থেকে মাদকগুলো উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) আরাফাতুল হক খান ও এসআই মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক বহনকারী কবির উদ্দিনকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।