শওকতুল ইসলাম
চকরিয়া কক্সবাজার প্রতিনিধি দৈনিক৩৬জুলাই
কক্সবাজারের চকরিয়া পৌরসভার মগবাজার এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও ভোক্তা পর্যায়ে বিক্রয়ের অপরাধে আর-রহমান বেকারিকে ৫০ হাজার টাকা নগদ অর্থদণ্ড ও বেকারির মালিককে স্বাস্থ্যকর পরিবেশে মানসম্মত খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রয়ের কঠোর নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব এই অভিযান পরিচালনা করেন।
সহকারী কমিশনার (ভূমি) জানান ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী এরূপ অভিযান চলমান থাকবে। এসময় ভোক্তা অধিকার আইনের প্রতি শ্রদ্ধা রেখে সবাইকে তাদের স্ব স্ব ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার তাগাদাও দেন তিনি।