মোঃ মোখলেছুর রহমান চৌধুরী দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি দৈনিক ৩৬ জুলাই
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে ময়মনসিং বিভাগের জামালপুর জেলার
দেওয়ানগঞ্জে উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বেলা ২ টায় গণঅধিকার পরিষদ দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। দেওয়ানগঞ্জ বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানার সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে নেতাকর্মীরা নুরুল হক নূরের ওপর হামলার তীব্র নিন্দা জানান। তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান এবং তা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।