October 27, 2026, 11:50 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মসজিদের মুয়াজ্জিন নিহত॥

মোঃ হাসমত আলী

 

হাসমত আলী, চুয়াডাঙ্গা প্রতিনিধি: দৈনিক৩৬জুলাই

(৩১-০৮-২০২৫)

 

 

 

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইজিবাইক-আলমসাধু মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের যাত্রী বরকত আলি মোল্লা (৫২) নিহত হয়েছে। নিহত বরকত আলি উপজেলার হাতিভাঙ্গা গ্রামের বুদো মোল্লার ছেলে ও হাতিভাঙ্গা মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

 

আজ রোববার (৩১আগস্ট) সকাল ১১টার দিকে উপজেরার মুক্তারপুর মুল্লাবাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

 

দামুড়হুদা সদর ইউপির সদস্য ওই গ্রামের হাসান আলি জানান, বরকত আলি সকালে কার্পাসডাঙ্গায় বাজার করে ইজিবাইক যোগে বাড়ী ফিরছিল। এসময় সকাল ১১টার দিকে ইজিবাইকটি মুক্তারপুর মুল্লাবাজার নামক স্থানে পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি স্যালোইঞ্জিন চালিত অবৈধ যান অলমসাধুর সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ইজিবাইক টি দুমড়ে মুচড়ে যায় ও বরকত আলি পিচ সড়কের উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

 

দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চত করে জানান,খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কেউ কোন অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।# #



আমাদের পেজ লাইক করুন