রাজধানীতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীর
মোঃ মোখলেছুর রহমান চৌধুরী দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি দৈনিক ৩৬ জুলাই
শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে বাংলামোটর মোড়ে দলীয় কার্যালয়ের সামনে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। নুরুল হক নুরকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধা আখ্যা দিয়ে মিছিল করে এনসিপি নেতাকর্মীরা।
ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে নুরের রক্ত বৃথা যেতে দিব না বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘শুরুটা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা দিয়ে, যে পরিকল্পনা আমি ১১ মার্চ প্রকাশ করে দিই। সেই প্ল্যান ভেস্তে গেলেও ওরা থামেনি। সেই একই গ্রুপ এবার আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য বেছে নিয়েছে জাতীয় পার্টিকে।ভারতের প্রত্যক্ষ মদদে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করানোর এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নূর ভাই। এখন যদি আমরা নুরুল হক নূরের উপর এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ না করতে পারি, জাতীয় পার্টিকে দিয়ে ফ্যাসিবাদ ফেরানোর এই চেষ্টা প্রতিহত না করতে পারি, তাহলে বাংলাদেশটাই আবার নূর ভাইয়ের মত রক্তাক্ত হয়ে যাবে। নুরুল হক নূরের রক্ত বৃথা যেতে দেব না।ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী লীগ ফেরানোর এই চেষ্টা আমরা সফল হতে দেব না।’
: নুরের ওপর হামলার ঘটনায় আইন উপদেষ্টার তীব্র নিন্দা
এর আগে রাত ৯টার দিকে বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করে বলেন, ‘আমরা পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় হঠাৎ করেই আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ওপর হামলা চালায়। নুর ভাই মারাত্মকভাবে আহত হয়েছেন, তাকে হাসপাতালে নেয়া হয়েছে।’
: জাপা কার্যালয়ের সামনে পুলিশের লাঠিচার্জ, মারাত্মক আহত নুর
এর আগে সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।
রাজশাহীতে জাতীয় পার্টির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ
বাংলাদেশ
৪ মিনিট আগে
রাজশাহীতে জাতীয় পার্টির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ
নুরের ওপর হামলার প্রতিবাদে করা বিক্ষোভে ছাত্রদলের হামলা, আহত ৫
বাংলাদেশ
১ ঘণ্টা আগে
নুরের ওপর হামলার প্রতিবাদে করা বিক্ষোভে ছাত্রদলের হামলা, আহত ৫
হুঁশ ফিরেছে নুরের
রাজনীতি
১ ঘণ্টা আগে
হুঁশ ফিরেছে নুরের
নুরকে দেখতে এসে অবরুদ্ধ আইন উপদেষ্টা, ‘ভুয়া ভুয়া’ স্লোগান
বাংলাদেশ
৪ ঘণ্টা আগে
নুরকে দেখতে এসে অবরুদ্ধ আইন উপদেষ্টা, ‘ভুয়া ভুয়া’ স্লোগান।