জোনায়েদ হোসেন জুয়েল
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক৩৬জুলাই
বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ সদর উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছে। শুক্রবার (২৯ আগস্ট) সকালে শহরের আল ফারুক মিলনায়তনে অনুষ্ঠিত ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক এই প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।
ঘোষিত প্রার্থীরা হলেন:
মারিয়া ইউনিয়ন: খালেদ হাসান জুম্মন – বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি
চৌদ্দশত ইউনিয়ন: মাওলানা আব্দুল হক – কিশোরগঞ্জ পৌর জামায়াতের আমীর
মহিনন্দ ইউনিয়ন: মো. নূর উদ্দিন – ব্যবসায়ী ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর
রশিদাবাদ ইউনিয়ন: মো. বোরহান উদ্দিন সুমন – উপজেলা সেক্রেটারি
কর্শাকড়িয়াইল ইউনিয়ন: আবু আহমেদ দুলাল – প্রাক্তন প্রধান শিক্ষক
দানাপাটুলি ইউনিয়ন: মাওলানা মো. আল আমিন – পার্ক সিটি আবাসন প্রকল্পের এমডি
বৌলাই ইউনিয়ন: মাওলানা উমর ফারুক – ব্যবসায়ী ও ইউনিয়ন আমীর
মাইজখাপন ইউনিয়ন: মো. তমিজ উদ্দিন – শ্রমিক নেতা
বিন্নাটি ইউনিয়ন: মো. বিল্লাল হোসেন ভূঁইয়া – ব্যবসায়ী ও ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি
প্রার্থী ঘোষণার সময় অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক বলেন, “জনগণের ভালোবাসা ও আস্থার ভিত্তিতেই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। ইনশাআল্লাহ, জনগণের সমর্থন পেলে আমরা শক্ত অবস্থান তৈরি করতে পারব।”
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি বোরহান উদ্দিন সুমন। এছাড়াও জেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা মোশারফ হোসাইন লোকমান, সহকারী সেক্রেটারি মোস্তাকিম বিল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।