November 1, 2026, 6:12 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ফটিকছড়িতে কিশোর মাহিন হত্যা মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

মোঃ রাকিবুল হাসান

মোঃ রাকিবুল হাসান

চট্টগ্রাম চান্দগাঁও প্রতিনিধি- দৈনিক৩৬জুলাই

 

 

 

 

 

চট্টগ্রাম: ফটিকছড়ির কাঞ্চননগরে আলোচিত কিশোর মাহিন হত্যা মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শুক্রবার (২৯ আগস্ট) ভোরে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আত্মীয়ের বাড়ি থেকে আসামি মো. তাজুল ইসলামকে (৪০) আটক করা হয়।

 

 

তাজুল ইসলাম কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ কাঞ্চননগর গ্রামের মৃত বদিউল আলমের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে গ্রেপ্তার হওয়া তিন আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

 

তাদের জবানবন্দিতে তাজুল ইসলামের নাম উঠে আসে। এরপর দফায় দফায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আহমেদ বলেন, চলমান অভিযানের অংশ হিসেবে তাজুল ইসলামকে তার আত্মীয়ের বাড়িতে লুকিয়ে থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে তিন আসামির জবানবন্দিতে তার সম্পৃক্ততার কথা উঠে এসেছে।

 

তদন্তেও মিল পাওয়া গেছে।

তিনি আরও জানান, এ পর্যন্ত মাহিন হত্যাকাণ্ডের ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

উল্লেখ্য, মাহিন হত্যা মামলায় ৪ জন আসামি গ্রেপ্তার হলেও এখনো মামলার প্রধান আসামি মাস্টার নাজিম ও তৈয়বসহ আরও কয়েকজন পলাতক রয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।



আমাদের পেজ লাইক করুন