October 31, 2026, 4:16 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

কাজ না করে বিল আদায়ের চেষ্টা, সওজে দুদকের অভিযান*

মোঃ রাকিবুল হাসান

মোঃ রাকিবুল হাসান
চট্টগ্রাম চান্দগাঁও প্রতিনিধি- দৈনিক৩৬জুলাই

 

 

 

 

 

চট্টগ্রামে সড়কে কাজ না করেও ঠিকাদারকে দিয়ে বিল আদায়ের চেষ্টার অভিযোগে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে নগরের রহমতগঞ্জে সওজ চট্টগ্রাম জেলা কার্যালয়ে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে এ অভিযান হয়।দুদক কর্মকর্তারা জানান, অক্সিজেন মোড় থেকে হাটহাজারী পর্যন্ত প্রায় এক কোটি টাকার উন্নয়নকাজ টেন্ডার আহ্বানের আগেই একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে সম্পন্ন করা হয়। পরে ওই কাজে টেন্ডারের মাধ্যমে অন্য ঠিকাদার নির্বাচিত হলেও তাদের দিয়ে কাজ না করিয়ে বরং বিল জমা দিতে বলা হয়। তবে এক ঠিকাদারি প্রতিষ্ঠান বিলে সই করতে অস্বীকৃতি জানালে তাদের হুমকিও দেওয়া হয়।

দুদকের সহকারী পরিচালক সায়েদ আলম সাংবাদিকদের বলেন, যে প্রতিষ্ঠান কাজ করেনি তাদের বিল সই করাতে চাপ দেওয়া হয়েছে। এমনকি বুধবার রাতে সংশ্লিষ্ট ঠিকাদারকে অপরিচিত নম্বর থেকে হুমকি দেওয়া হয়। আমরা অভিযোগ যাচাই-বাছাই করছি, সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা হয়েছেঅভিযোগ অনুযায়ী, গত ১৪ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন উপলক্ষে অক্সিজেন থেকে হাটহাজারী বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কে সৌন্দর্যবর্ধন ও মেরামতের কাজ করা হয়।অভিযানকালে সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জাহেদ হোসাইনের কার্যালয় থেকে কাগজপত্র দেখা হলেও কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন না। এ বিষয়ে সওজের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি।



আমাদের পেজ লাইক করুন