October 29, 2026, 4:03 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বড়ঘোপের চেয়ারম্যান পদে শহীদ উদ্দিন ছোটন

শওকতুল ইসলাম

 

 

শওকতুল ইসলাম
চকরিয়া কক্সবাজার প্রতিনিধি : দৈনিক৩৬জুলাই

 

 

 

 

দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপের চেয়ারম্যান পদে আ.ন.ম.শহীদ উদ্দিন ছোটন। বৃহস্পতিবার ২৮ আগস্ট রাতে নির্বাচন কমিশন ছোটনকে চেয়ারম্যান ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন জারি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার ভক্ত অনুরাগীদের মধ্যে ব্যাপক আনন্দ উল্লাস ছড়িয়ে পড়ে।তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ওশুভেচ্ছা বার্তা জানান।

প্রজ্ঞাপন জারির পর চেয়ারম্যান ছোটন তার ভেরিফাইড ফেইসবুকে সবার প্রতি কৃতজ্ঞা জানিয়ে বলেন বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে জালিয়াতি করে বড়ঘোপবাসীর ভোটাধিকার হরনের বিরুদ্ধে দীর্ঘ ৩ বছর ৮ মাস আইনী লড়াই, ১০৯ মিছিল ট্রাইব্যুনালে হাজিরা তন্মধ্যে জালিয়াত চক্রের ২৯ বার সময়ের আবেদন, পর পর ২ বার মহামান্য আপীল বিভাগে মামলা দায়ের করে হয়রানি, সর্বশেষ ২ বার গাণিব্যাগ পরিদর্শন করে ১৪-৮-২০২৫ তারিখে জালিয়াতকারীর “নৌকা” প্রতীকের নির্বাচিত হওয়া বাতিলক্রমে “ঘোড়া” মার্কার তথা বড়ঘোপবাসীর বিজয় ঘোষিত হওয়ার পর কোন স্থগিতাদেশ ছাড়া আপীলের নামে আবার তালবাহানার পর আজ ২৮শে আগষ্ট/২০২৫ “ঘোড়া” প্রতীকের প্রার্থীর নামে গেজেট প্রকাশিত হয়েছে। এ বিজয় আমার এলাকাবাসীর, এ বিজয় আমার শুভাকাঙ্ক্ষীদের, এ বিজয় বড়ঘোপ ইউনিয়নের ২০ হাজার ভোটার তথা ৩৫ হাজার জনগণের, সর্বোপরি এ বিজয় দ্বীপের সচেতন নাগরিক তথা শুভাকাঙ্ক্ষীদের। সকলের প্রতি রহিল আন্তরিক কৃতজ্ঞতা। এ বিজয় অর্জনে সারথিদের ঋণশোধ করার ক্ষমতা আমার নেই। মহান রাব্বুল আলামীনের কাছে সকলের মঙ্গল কামনায় হল আমার একমাত্র পাথেয়। আগামীর পথ চলায় সকলে সাথী হিসাবে থাকবেন যাতে বড়ঘোপ ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারি সেটাই একমাত্র কাম্য।



আমাদের পেজ লাইক করুন