মোঃ মোখলেছুর রহমান চৌধুরী দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি দৈনিক ৩৬ জুলাই
জামালপুরের দেওয়ানগঞ্জে বিএনপির কর্মী সমাবে শে যোগ দিতে যাওয়ার পথে গত ২৭ তারিখে সড়ক দুর্ঘটনায় দুইজন সমর্থক গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই মানবিক উদ্যোগ নিয়ে আহতদের পাশে দাঁড়ান ২ নং চর-আমখাওয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম মাষ্টার।
তিনি আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন এবং চিকিৎসা কার্যক্রম ঘনিষ্ঠভাবে তদারকি করছেন। পাশাপাশি তিনি নিয়মিত খোঁজখবর নিচ্ছেন এবং আহতদের পরিবারকে মানসিকভাবে সান্ত্বনা দিয়ে যাচ্ছেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, আবুল হাসেম মাষ্টারের এ উদ্যোগে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। তাঁরা মনে করেন, তাঁর এ পদক্ষেপ প্রমাণ করেছে—রাজনীতি শুধু কর্মসূচি বা সমাবেশে সীমাবদ্ধ নয়; মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানোই একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার মূল পরিচয়।
এ বিষয়ে স্থানীয়দের মন্তব্য, আবুল হাসেম মাষ্টারের এ মানবিক ভূমিকা তাঁকে শুধু রাজনৈতিক নেতাই নয়, একজন সমাজনেতা হিসেবেও আলাদা মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে।