November 1, 2026, 8:33 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ইউপি সদস্য মাছুমা’কে শ্লীলতাহানি হত্যার চেষ্টা অভিযোগ মোখলেছুরের বিরুদ্ধে

কাশেম হাওলাদার

 

কাশেম হাওলাদার

বরগুনা প্রতিনিধি প্রতিনিধি দৈনিক৩৬জুলাই

 

 

 

 

বরগুনা সদর উপজেলার ৭নং ঢলুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোখলেছুর রহমানের বিরুদ্ধে এক সংরক্ষিত নারী ইউপি সদস্যকে গালিগালাজ, শ্লীলতাহানি ও খুন-জখমের হুমকির অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী ইউপি সদস্য একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি প্রকাশ করেন।

 

গত বুধবার (২৭ আগস্ট) রাতে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢলুয়া ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোসাঃ মাছুমা আক্তার।

 

লিখিত বক্তব্যে মোসা. মাছুমা আক্তার বলেন, “প্যানেল চেয়ারম্যান মোখলেছুর রহমান দীর্ঘদিন ধরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার ওয়ার্ডের সব ধরনের উন্নয়ন কার্যক্রম থেকে আমাকে বঞ্চিত করে আসছেন। তার এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমি বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করি। ইউএনও মহোদয় অভিযোগটি তদন্তের দায়িত্ব জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার ওপর অর্পণ করেন।”

 

তিনি আরও বলেন, “তদন্তের অংশ হিসেবে গত ২৬ আগস্ট আমি ও ভুক্তভোগী কয়েকজন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হই। সেখানে প্যানেল চেয়ারম্যান আমাদের দেখা মাত্রই অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং মারধরের উদ্দেশ্যে আমাদের দিকে তেড়ে আসেন। এ সময় একই ইউনিয়নের বাসিন্দা নিয়াজ মোর্শেদ অপু প্রতিবাদ করলে, প্যানেল চেয়ারম্যান তার বিরুদ্ধেও একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেন।”

 

মাছুমা আক্তার অভিযোগ করে বলেন, “প্যানেল চেয়ারম্যান প্রকাশ্যে আমাকে খুন করার হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন। এতে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।”

 

তিনি আরও বলেন, “মোখলেছুর রহমান আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক পদে থাকলেও তার আচরণ একজন সন্ত্রাসীর মতো। তিনি চরিত্রহীন, দুর্নীতিপরায়ণ এবং ঘুষ ছাড়া কিছু বোঝেন না। তিনি ইউনিয়ন পরিষদের অর্থ আত্মসাৎ করেছেন এবং সরকারি সহায়তা আত্মীয়স্বজন ও নিজস্ব অনুগত মেম্বারদের মাধ্যমে লুটপাট করেছেন। জেলেদের জন্য বরাদ্দকৃত চাল চুরির ঘটনায় তিনি নিজ দোষ ঢাকতে অন্য সদস্যকে ফাঁসিয়ে দিয়েছেন। এমনকি রাতে পরিষদে গিয়ে মাস্টার রোলে জাল টিপসহি দিয়েছেন।”

 

মাছুমা আক্তার বলেন, “প্যানেল চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করলেই সংশ্লিষ্ট ইউপি সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন। তার প্রভাবে আমরা সবসময় আতঙ্কে থাকি। বরগুনা শহরে থাকা তার আত্মীয়-স্বজনদের মাধ্যমে আমাদের নিয়মিত ভয়ভীতি দেখানো হয়।”

 

তিনি আরও অভিযোগ করেন, “৫ আগস্টের পর থেকে তিনি আওয়ামী লীগের ছত্রছায়া ছেড়ে বিএনপির নাম ব্যবহার করে নিজের রাজনৈতিক অবস্থান রক্ষা করার অপচেষ্টা করছেন।”

 

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, “আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আমার এলাকার জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। প্যানেল চেয়ারম্যান মোখলেছুর রহমানের অব্যাহত হুমকি-ধমকি ও বেআইনি কর্মকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি।”

 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢলুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ মো. জাহিদুল ইসলাম সুমন, ইউপি সদস্য মো. আল আমিন হোসেন আরিফ, মো. নাসির উদ্দিন, মোছা. ছবি বেগমসহ অন্যান্য ইউপি সদস্যবৃন্দ।



আমাদের পেজ লাইক করুন