October 28, 2026, 7:06 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

রাজবাড়ীর বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

আক্কাস আলী খান

 

আক্কাস আলী খান
রাজবাড়ী প্রতিনিধি প্রতিনিধি দৈনিক৩৬জুলাই

 

 

 

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মান্নান মিয়াকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে রাজবাড়ী সদর থানাধীন বসন্তপুর রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী সদর থানার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সাধারণ জনগণের একটি শান্তিপূর্ণ অবস্থানে হামলা চালানো হয়। এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা প্রায় ১০০-১৫০ জন ব্যক্তি দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এতে জুবাইদা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়েশা, সিনথিয়া, আসমা খাতুন, তাওহিদ রাব্বি, মুন্না, বিল্লাল হোসাইনসহ বহু আন্দোলনকারী গুলিবিদ্ধ ও আহত হন।

পরে গত ২ সেপ্টেম্বর সদর উপজেলার খানখানাপুর বেপারীপাড়া এলাকার মো. তারেখ খানের ছেলে মো. জিসান হোসাইন খান (২১) বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন।

পুলিশ তদন্তে বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া (৬৫) ঘটনার সঙ্গে জড়িত বলে প্রমাণ পায়। এরপর অভিযান পরিচালনা করেন এসআই এনায়েত শিকদার সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হবে।



আমাদের পেজ লাইক করুন