October 31, 2026, 5:22 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চকরিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত একাধিক

শওকতুল ইসলাম

 

শওকতুল ইসলাম
চকরিয়া উপজেলা প্রতিনিধি দৈনিক৩৬জুলাই

 

 

 

কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে থামছেনা মৃত্যুমিছিল।প্রতিনিয়ত ঝড়ছে প্রাণ।
অনিরাপদ সড়কের তকমা পাওয়া কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক যেন দিনের পর দিন আরও অনিরাপদ হয়ে উঠছে।এই অনিরাপদ সড়কে প্রতিনিয়তে দূর্ঘটনায় ঝড়ছে তরতাজা প্রাণ।তারই ধারাবাহিকতায় আজও ঘটে গেল চকরিয়া উপজেলার উত্তর হারবাং এর কলাতলী এলাকায় নোহা -কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ।প্রাণ গেল মনসুর আলম (৪২) নামে এক ব্যক্তির আহত হলো আরও ৪ জন। এযেন মানুষের জীবন নিয়ে এক বেপরোয়া খেলা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) আনুমানিক ২ ঘটিকার সময় ঘটে এ সড়ক দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায় চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী কাভার্ডভ্যান কক্সবাজারমুখী কালো নোহাকে রং সাইডে এসে ধাক্কা দিলে গাড়ি দুইটি বিলে পড়ে যায়।
নিহত মনসুর আলম (৪২) বাশখালী উপজেলার বইলছড়ী ইউনিয়নের (৩নং ওয়ার্ড) এর বাসিন্দা। আহত মো. আরিফ (৪০) চট্টগ্রাম মহানগরের চেরাগী পাহাড় এলাকার বাসিন্দা। এছাড়াও আরও ৩ জন আহত হয়। যাদের নাম পরিচয় (রিপোর্ট লেখাপর্যন্ত)পাওয়া যায়নি।
স্থানীয়রা উদ্ধার করে ৪জনকে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ১ জনের মৃত্যু হয়।বাকিরা চিকিৎসাধীন রয়েছে।

চিরিঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট কর্ণ জানায়, দূর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে স্পটে হাইওয়ে পুলিশের একটি টিম পাঠিয়েছি। গাড়িগুলো উদ্ধার করার ব্যবস্থা করা হচ্ছে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্হানীয় জনগণের দাবি আর কতো প্রাণ ঝড়লে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক ৪ লেনে উন্নীত হবে।এবিষয়ে তারা সংশ্লিষ্ট সকলের দ্রুত পদক্ষেপ দাবি করেন।



আমাদের পেজ লাইক করুন