October 31, 2026, 7:21 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

শেরপুর জেলার ঝিনাইগাতী ও নালিতাবাড়ী সীমান্তে বিশেষ অভিযানে প্রায় ১০ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানি মালামাল

মোঃ মোখলেছুর রহমান

 

মোঃ মোখলেছুর রহমান চৌধুরী দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি দৈনিক ৩৬ জুলাই

 

 

 

 

ময়মনসিংহ বিভাগের
শেরপুর জেলার ঝিনাইগাতী ও নালিতাবাড়ী সীমান্তে বিশেষ অভিযানে প্রায় ১০ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। বুধবার (২৭ আগস্ট) রাতভর অভিযানে চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
অভিযান পরিচালনা প্রসঙ্গে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান জানান, আটককৃত মালামালের মধ্যে রয়েছে,ভারতীয় শাড়ি,লুঙ্গি, শার্ট পিস,জুস,সুপারি, কসমেটিকস,প্রসাধনী সামগ্রীসহ বিভিন্ন পণ্য। এছাড়াও ভারতীয় মাদক ফেন্সিডিলের ১ শত বোতল এবং২ হাজার পিস ইয়াবাসহ অন্যান্য মালামাল জব্দ করেছে বিজিবি। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১০ লক্ষ ৩৯ হাজার ৮ শত টাকা। তিনি আরও জানান, চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে মালামালগুলো জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



আমাদের পেজ লাইক করুন