October 28, 2026, 6:57 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ময়মনসিংহে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতীয় প্রতিনিধি সমাবেশ উপলক্ষে বিএনপির সংবাদ সম্মেলন

আহসান হাবীব

 

আহসান হাবিব,তারাকান্দা ময়মনসিংহ প্রতিনিধি। দৈনিক৩৬জুলাই

 

 

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল আয়োজিত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতীয় প্রতিনিধি সমাবেশ-২০২৫ আগামী ৩০ আগস্ট (শনিবার) ময়মনসিংহে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে আজ বুধবার (২৭ আগস্ট) ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স,সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ,ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার,মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী,অ্যাড. এম এ হান্নান খান,দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন প্রমূখ।
নেতৃবৃন্দ বক্তব্য বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় আন্তরিক। তাদের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় এ সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আসন্ন সমাবেশে সারা দেশ থেকে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেবেন বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।



আমাদের পেজ লাইক করুন