November 1, 2026, 7:24 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সরকারি চাল বিতরণে কারসাজি, জরিমানা *

মোঃ রাকিবুল হাসান

মোঃ রাকিবুল হাসান
চট্টগ্রাম চান্দগাঁও প্রতিনিধি- দৈনিক৩৬জুলাই

 

 

 

 

চট্টগ্রাম: বাঁশখালীতে ডিলার কর্তৃক চাল বিতরণের সময় চারজন উপকারভোগীর বস্তায় কম দেওয়ার প্রমাণ পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া বাজার ও ছনুয়া ইউনিয়নের আব্দুল্লার দোকান এলাকায় খাদ্যবান্ধব ডিলার কর্তৃক চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনের সময় ওজনে কম দেওয়ার সত্যতা পাওয়া যায়।ইউএনও মোহাম্মদ জামশেদুল আলম বাংলানিউজকে বলেন, চাল বিক্রির কার্যক্রম পরিদর্শনের সময় নাপোড়া বাজারে বিতরণকৃত চারজন উপকারভোগীর বস্তায় ২০০ থেকে ৪০০ গ্রাম চাল কম পাওয়া যায়। এসময় সংশ্লিষ্ট ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ছনুয়া ইউনিয়নে ডিলারের মাস্টার রোল, ভরা বস্তা ও খালি বস্তার মধ্যে কিছু অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় ওই ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চাল পরিমাপে সর্বোচ্চ সতর্ক থেকে যথাযথভাবে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।



আমাদের পেজ লাইক করুন