October 31, 2026, 5:21 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযান সংঘবদ্ধ চোরচক্রের দুই সদস্য গ্রেফতার

শওকতুল ইসলাম

শওকতুল ইসলাম চকরিয়া
প্রতিনিধি। দৈনিক৩৬জুলাই

 

 

 

 

কক্সবাজারের চকরিয়া পৌরশহর সংঘবদ্ধ চোরচক্রে অতিষ্ঠ হয়ে উঠছে। পৌরশহরের বিভিন্নস্হানে প্রতিনিয়ত হানাদিচ্ছে এই চোরচক্রটি। তাদের হানা থেকে বাদ পড়েনি শিক্ষাঙ্গন থেকে সরকারি হাসপাতাল।মূলত ঐ সংঘবদ্ধ চক্রটি দিনের বেলায় সাধারণ মানুষের ছদ্মবেশে বিভিন্ন জায়গা ঘুরে তাদের ছক কষে আর সন্ধ্যা নামতেই বেপরোয়া হয়ে তাদের ছকে হানাদেয় পৌরশহরের বিভিন্ন স্হানে।

এই সংঘবদ্ধ চোরচক্রকে ধরতে এবার মাঠে নেমেছে পুলিশ।২৭ আগস্ট( বুধবার) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সংঘবদ্ধচক্রের দুইজনকে গ্রেপ্তার করে।গ্রেফতারকৃতরা হলেন চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা এলাকার আইয়ুব মেস্ত্রীর ছেলে শহিদুল ইসলাম কাইয়ুম (২৪) এবং দক্ষিণ লক্ষ্যারচর ৩ নম্বর ওয়ার্ডের বেয়ারা পাড়া এলাকার সাহাব উদ্দিনের ছেলে মোহাম্মদ রুবেল (৩২)।
বুধবার (২৭ আগস্ট) ভোররাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

থানা সূত্রে জানা গেছে, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরির ঘটনায় গত ১১ আগস্ট থানায় মামলা (মামলা নং-২৩, জিআর নং-৩৯৫) দায়ের করা হয়। ওই মামলার সূত্র ধরে থানার ওসি তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে এসআই আবুল খায়ের, এসআই মো. সোহরাব সাকিব ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে সংঘবদ্ধচক্রের এই দুই আসামিকে গ্রেপ্তার করে। তাদের হেফাজত থেকে চোরাইকৃত এসির পার্টসসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।তবে সংঘবদ্ধচক্রের দুইজনকে গ্রেফতার করতে পারলেও বাকিরা এখনো অধরাই রয়ে গেছে।গ্রফতারকৃতদের তথ্যের ভিত্তিতে শীঘ্রই সংঘবদ্ধচক্রের বাকি আসামিদেরও ধরা হবে বলে জানান চকরিয়া থানা পুলিশ।

চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের জিজ্ঞাসাবাদে বাকি সদস্যদেরও গ্রেফতার করা হবে।



আমাদের পেজ লাইক করুন