October 31, 2026, 5:16 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ইন্দুরকানীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল নেতার দুই হাত ভেঙে দিল প্রতিপক্ষরা

মোঃ মামুন হাওলাদার শিমুল

 

ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধি দৈনিক৩৬জুলাই

 

 

 

 

পিরোজপুরের ইন্দুরকানীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম শুভর(২৮) দুই হাত ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা।
আজ মঙ্গলবার বেলা ৩ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ইন্দুরকানী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রদল নেতার রিয়াজুল ইসলাম শুভর বাবা আব্দুল খালেক হাওলাদার জমির আগাছা বেঁচে সিমানার মধ্যে রেখেছিল। এ সময় প্রতিবেশী মিলন শিয়ালীসহ তার দুই ছেলে সাগর শিয়ালী ও শাকিল শিয়ালী দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল খালেক হাওলাদারের উপর অর্তকিত হামলা করে। তখন তার ডাক-চিৎকারে ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম শুভ এগিয়ে আসলে সাগর শিয়ালী ও শাকিল শিয়ালী লোহার রড দিয়ে তার দুই হাত পিঠিয়ে ভেঙে দেয়।পরে ছাত্রদল নেতা শুভ ও তার বাবাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত সাগর শিয়ালী ও শাকিল শিয়ালী মুঠোফোনে কল দিলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।
আহত ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম শুভ জানাম, আমার বাবা জমির মধ্যে আগাছা বাঁচতে ছিলেন। এসময় কিছু না বলে মিলন শিয়ালীসহ তার ছেলে সাগর শিয়ালী ও শাকিল শিয়ালী আমার বাবার ওপর দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে হামলা করে। তখন তার ডাক-চিৎকারে সেখানে গেলে
সাগর শিয়ালী ও শাকিল শিয়ালী লোহার রড দিয়ে পিটিয়ে আমার দুই হাত ভেঙে দেয়।

ইন্দুরকানী থানার ওসি মোঃ মারুফ হোসেন জানান, এ বিষয় লিখিত অভিযোগ পেলে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোঃ মামুন হাওলাদার শিমুল
০১৭৬৪ ৯৪৫১০৫



আমাদের পেজ লাইক করুন