October 31, 2026, 8:37 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সাংবাদিকদের সাথে র‌্যাব ৫ এর মতবিনিময়

মোঃ গোলাম কিবরিয়া

 

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি দৈনিক৩৬জুলাই

 

 

 

রাজশাহী মহানগরীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. পারভেজ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-৫ সদর দপ্তরে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এই সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনেক সময় অনিয়ম ও দুর্নীতি সাংবাদিকদের মাধ্যমে মানুষের সামনে আসে।” তিনি আরও বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে এবং কোনো তথ্য প্রকাশের আগে তা যাচাই-বাছাই করা অত্যন্ত জরুরি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে লেফটেন্যান্ট কর্নেল পারভেজ জানান, র‌্যাব-৫ সবসময় অপরাধ ও মাদক নির্মূলের কাজে নিয়োজিত রয়েছে। তিনি বলেন, “আমরা অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদা প্রস্তুত। ভবিষ্যতেও অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

মতবিনিময়ে র‌্যাব-৫ এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরাও এতে অংশগ্রহণ করেন।



আমাদের পেজ লাইক করুন