চকরিয়া কক্সবাজার প্রতিনিধি
শওকতুল ইসলাম দৈনিক ৩৬ জুলাই
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসারের সরকারি নাম্বার ক্লোন করে একটি অসাধু চক্র প্রতারণা ফাঁদ পাতানোর অভিযোগ করেছেন কুতুবদিয়া উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন কুতুবদিয়া ভেরিফাইড ফেইসবুক পেজে এই অভিযোগ করা হয়।
অভিযোগে বলা হয় একটি অসাধু চক্র কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসারের নাম্বার ক্লোন করে সাধারণ মানুষের নিকট ফোন করে অর্থ দাবি করছে। বিষয়টি অত্যন্ত গুরুতর অপরাধ বিবেচনায় নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা জানান, “সরকারি কোনো কর্মকর্তা কখনোই ব্যক্তিগতভাবে কারও কাছ থেকে ফোন করে বা সামাজিক মাধ্যম ব্যবহার করে অর্থ দাবি করে না।সরকারি নাম্বার ক্লোন করে যদি কেউ ফোন করে অর্থ দাবি করে তবে তা প্রতারণা। কেউ যেন এ প্রতারণার ফাঁদে পা না দেয়।এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে অবহিত করে তিনি আরও জানান প্রতারক চক্রকে শনাক্ত করতে কার্যক্রম অব্যবহত রয়েছে।সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। কেউ ফোন কলে টাকা দাবি করলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়েছে।