November 1, 2026, 7:23 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নাম্বার ক্লোন করে প্রতারণা: সতর্ক বার্তা উপজেলা প্রশাসনের

শওকতুল ইসলাম

 

চকরিয়া কক্সবাজার প্রতিনিধি

শওকতুল ইসলাম দৈনিক ৩৬ জুলাই
‎
‎

 

 

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসারের সরকারি নাম্বার ক্লোন করে একটি অসাধু চক্র প্রতারণা ফাঁদ পাতানোর অভিযোগ করেছেন কুতুবদিয়া উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন কুতুবদিয়া ভেরিফাইড ফেইসবুক পেজে এই অভিযোগ করা হয়।

অভিযোগে বলা হয় একটি অসাধু চক্র কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসারের নাম্বার ক্লোন করে সাধারণ মানুষের নিকট ফোন করে অর্থ দাবি করছে। বিষয়টি অত্যন্ত গুরুতর অপরাধ বিবেচনায় নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
‎
‎কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা জানান, “সরকারি কোনো কর্মকর্তা কখনোই ব্যক্তিগতভাবে কারও কাছ থেকে ফোন করে বা সামাজিক মাধ্যম ব্যবহার করে অর্থ দাবি করে না।সরকারি নাম্বার ক্লোন করে যদি কেউ ফোন করে অর্থ দাবি করে তবে তা প্রতারণা। কেউ যেন এ প্রতারণার ফাঁদে পা না দেয়।‎এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে অবহিত করে তিনি আরও জানান প্রতারক চক্রকে শনাক্ত করতে কার্যক্রম অব্যবহত রয়েছে।সবাইকে ‎সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। কেউ ফোন কলে টাকা দাবি করলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
‎



আমাদের পেজ লাইক করুন