November 1, 2026, 7:25 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

দুর্গাপুরে চাঞ্চল্যকর ওয়াজেদ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার।

মোঃ মামুন জাদরান
Oplus_131072

মোঃ মামুন জাদরান

রাজশাহী দূর্গাপুর প্রতিনিধি : দৈনিক৩৬জুঋআই

 

 

 

 

রাজশাহীর দুর্গাপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ফয়সাল আহমেদকে (২৬) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব) ৫-

 

সোমবার (২৫ আগস্ট) রাত দেড়টার দিকে জেলার পুঠিয়া উপজেলার আগলা এলাকায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।ফয়সাল আহমেদ দুর্গাপুর উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামের মরহুম রইচ উদ্দিনের ছেলে।

(র‍্যাব) ৫-এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ মে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে হাসিবুর নামে একজন নিহত হন, এ ঘটনায় দায়ের করা মামলার আসামি ওয়াজেদ আলী জামিনে বের হয়ে এলাকায় অবস্থান করছিলেন, পরে ১০ আগস্ট সকালে হোজা বিলে নিজস্ব পানবরজে কাজ করার সময় প্রতিপক্ষের হামলায় তিনি গুরুতর আহত হন, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই ঘটনায় নিহতের ছেলে মাসুম ও স্ত্রী লাইলী বেগমও আহত হন, ঘটনার পর (র‍্যাব)৫- ছায়া তদন্ত শুরু করে এবং হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যে নাটোর সদর থেকে দু’জন আসামিকে গ্রেফতার করে। সর্বশেষ গতকাল সোমবার রাতে অভিযানে তাকে আটক করা হয়। (র‍্যাব) ৫-
আরো জানায়, মামলার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে, গ্রেফতার ফয়সাল আহমেদকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এবিষয়ে দুর্গাপুর থানার অফিসার চার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, দুর্গাপুরের হোজাগ্রামে চাঞ্চল্যকর ওয়াজেদ আলী হত্যা মামলার প্রধান আসামী ফয়সাল আহমেদকে আটক করে দুর্গাপুর থানায় হস্তান্তর করেছে এর র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব) ৫-সকল আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামীকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে



আমাদের পেজ লাইক করুন