আহসান হাবীব
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: দৈনিক৩৬জুলাই
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৭নং রামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে তারাটি বাজারে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলার সাবেক সফল চেয়ারম্যান,ফুলপুর তারাকান্দার আগামী দিনের ধানের শীষের কান্ডারী জননেতা জনাব মোতাহার হোসেন তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও রামপুর ইউনিয়ন বিএনপির টিম লিডার রাসেল মন্ডল,যুগ্ম আহবায়ক শামীম তালুকদার, যুগ্ম আহবায়ক আব্দুল হামিদ ও ময়মনসিংহ উত্তর জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম শহীদ ও তারাকান্দা উপজেলা ওলামা দলের (সাবেক) আহবায়ক আতিকুল ইসলাম প্রমূখ।
কর্মী সম্মেলন সভাপতিত্ব করেন রামপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল মান্নান মুন্সি।
সঞ্চালনায় ছিলেন রামপুর ইউনিয়নের সদস্য সচিব মজিবর রহমান আকন্দ,শহীদুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।