November 1, 2026, 7:23 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে বাবা ছেলেকে কুপিয়ে হত্যা

মোঃ হাসমত আলী

হাসমত আলী
চুয়াডাঙ্গা প্রতিনিধি: দৈনিক৩৬জুলাই

 

 

 

(২৬-০৮-২৫):
চুয়াডাঙ্গার
মাত্র দেড় কাঠা জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে চুয়াডাঙ্গায় চাচাতো ভাইদের হামলায় বাবা তৈয়ব আলী (৪৩) ও আল মিরাজ (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে ভালাইপুর মোড়ের অদূরে পোলের মাঠে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ অভিযুক্ত হাসান আলী বাবু (৪৩) ও রাজীব হাসান রাজুকে (৩২)কে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় কাঠা জমি নিয়ে দীর্ঘদিন ধরে তৈয়ব আলী ও তার ছেলে মিরাজের সঙ্গে আপন ভাতিজা বাবু এবং ভাগ্নে রাজুর বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও কোনো সমাধান হয়নি।

মঙ্গলবার দুপুরে তৈয়ব আলী ও তার ছেলে মিরাজ মাঠে চাতালে পাট শুকানোর সময় হঠাৎই বাবু ও রাজু তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মিরাজ নিহত হন এবং তৈয়ব গুরুতরভাবে আহত হন। চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নেওয়া পর উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে যাবার পথে বাবাও মারা যায়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

এ প্রসঙ্গে আলুকদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আল বেলাল জানান, শরিকের জমি নিয়ে কয়েক মাস ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। একাধিকবার স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত আজ এই ঘটনা ঘটেছে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বলেন, জমি জমা নিয়ে দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত বাবু ও রাজুকে আটক করেছি। বর্তমানে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে



আমাদের পেজ লাইক করুন