October 28, 2026, 9:10 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বেলাবতে বিএনপি মহিলা দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

নাজমুল হাসান

 

নাজমুল হাসান ( নরসিংদী) প্রতিনিধি দৈনিক৩৬জুলাই

 

 

 

নরসিংদীর বেলাবতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৫ আগস্ট) বিকালে উপজেলার বেলাব বাজারস্থ আহনাফ ক্যাফে এন্ড রেস্টুরেন্টে উপজেলা মহিলা দলের আয়োজনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

 

বেলাব উপজেলা মহিলা দলের আহ্বায়ক মোছা: রিনা খানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোছা: নার্গিস আক্তারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মোছা: ময়না, মোছা: আসমা আক্তার, মোছা: মেরুনা বেগম, সদস্য সাথী আক্তার, সাকিনা বেগমসহ অনেকে।

 

জানা গেছে, গত ২২ আগস্ট বেলাব উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। তারই ধারাবাহিকতায় আজ এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাঁর পরিবার ও বিএনপির অবদান তুলে ধরেন এবং ভবিষ্যতে নেতৃবৃন্দকে জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।



আমাদের পেজ লাইক করুন