October 28, 2026, 6:00 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সাতক্ষীরা সদর জামায়াতের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শরীফুল ইসলাম

 

শরিফুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি: দৈনিক৩৬জুলাই

 

 

 

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের পোলিং এজেন্টদের নিয়ে সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমরাবার (২৫ আগস্ট) বিকাল ৪.৩০ টায় পুরাতন সাতক্ষীরা পুন্সিপাড়া আল আমীন ট্রাস্ট কাজী শামসুর রহমান মিলনায়তন এ সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা,
জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারি ও সদস-২ আসন পরিচালক প্রভাষক ওমর ফারুক , জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসেন, জামশেদ আলম।
সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আলাউদ্দীনের দারসুল কুরআনের মাধ্যমে শুরু হয়। প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক সহিদুর রহমান, মাওলানা আব্দুস সবুর, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আনিছুর রহমান, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আইয়ুব হোসেন প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায়
জামায়াত নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতির আশা-আকাঙ্খা পূরণে জামায়াতের সর্বস্তরের নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন এবং ভোটকেন্দ্র পরিচালকদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনসহ সবধরণের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা ও সহিংসতা ঠেকাতে সর্বদা প্রস্তুত থাকার আহবান জানান।
প্রশিক্ষণে সকল ইউনিয়ন আমীর ও সেক্রেটারীবৃন্দ উপস্থিত ছিলেন।



আমাদের পেজ লাইক করুন