October 29, 2026, 10:23 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

মৌলিক সংস্কার ও জুলাই সনদ এর আইনি ভিত্তি ছাড়া বাংলাদেশের মানুষ নির্বাচন মেনে নেবে না

রিপোর্টারের নাম

 

আল আমিন শাহারিয়ার
চরফ্যাসন উপজেলা প্রতিনিধি দৈনিক৩৬জুলাই

 

 

 

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চল টিম সদস্য ভোলা জেলার সাবেক আমির ও ভোলা-৪ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন,মৌলিক সংস্কার ও জুলাই সনদের আইনির ভিত্তি ছাড়া বাংলাদেশের মানুষ নির্বাচন মেনে নেবে না। নির্বাচনের আগে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে এবং কোন কারনে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হলে দেশের ১৮ কোটি মানুষ আবার আন্দোলনে নামবে।

 

গতকাল ২২ আগস্ট শুক্রবার বিকেল ৪টায় চরফ্যাশন করিমজান মহিলা কামিল মাদ্রাসার হলরুমে চরফ্যাশন পৌরসভা ৫ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ আর এমন কোন নির্বাচন চায়না যার মাধ্যমে ফ্যাসিস্ট শক্তি এসে আবার জুলুমের রাজত্ব কায়েম করবে। ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি
জয়নুল আবেদীন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর রশিদ।
অন্যদের মধ্যে চরফ্যাশন উপজেলা আমির অধ্যক্ষ মীর শরীফ হোসেন, উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কাশেম, পৌরসভা আমির অধ্যাপক মামুন আলম প্রমুখ।
সভায় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে উপজেলার প্রতিটি এলাকায় নির্বাচনী কর্মকাণ্ডকে বেগবান ও সংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। নেতৃবৃন্দ ইসলামী আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে সংগঠনের নেতা-কর্মীদের নিবেদিতভাবে কাজ করার আহ্বান জানান।



আমাদের পেজ লাইক করুন