November 1, 2026, 10:45 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ভুল চিকিৎসায় চার হাত-পা হারানো শিশু তানভীরের মৃত্যু

মাকসুদুর রহমান

 

স্টাফ রিপোর্টার | দৈনিক৩৬জুলাই | ঢাকা

 

 

 

 

ভোলার বোরহানউদ্দিনে চিকিৎসকের অবহেলায় চার হাত-পা হারানো শিশু তানভীর অবশেষে মারা গেছে। বৃহস্পতিবার রাত ৩টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, ভুল চিকিৎসার কারণে তানভীরের চার হাত-পা কেটে ফেলতে হয়েছিল। দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানে ছোট্ট শিশু তানভীর।

এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবার চিকিৎসকদের অবহেলার জন্য দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেকেই স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রশ্ন তুলেছেন এবং সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।


 



আমাদের পেজ লাইক করুন