October 28, 2026, 6:57 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নাসিরনগরে চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুরুজ আলী গ্রেফতার

মোঃ সাইফুল

 

মোঃ সাইফুল ইসলাম, নাসির নগর, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : দৈনিক৩৬জুলাই

 

 

 

 

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপড়তলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতের দিকে উপজেলার চাপড়তলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ডেভিল হান্ট’ নামে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরক আইনে দায়ের করা মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

নাসিরনগর থানার এক কর্মকর্তা জানান, “সুরুজ আলীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে, যা ‘ডেভিল হান্ট’ অভিযানের আওতায় শনাক্ত হয়। মামলাটির তদন্ত চলমান এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হতে পারে।”

সুরুজ আলী স্থানীয়ভাবে প্রভাবশালী হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার গ্রেফতারের খবরে চাপড়তলা ইউনিয়নে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এদিকে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এ ঘটনায় নানাভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ কেউ এটিকে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বললেও, প্রশাসন বলছে এটি সম্পূর্ণ আইনগত ও তথ্যভিত্তিক ব্যবস্থা।



আমাদের পেজ লাইক করুন