November 2, 2026, 10:19 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চিকিৎসা হীনতায় ভুগছেন দ্বীপ জেলা ভোলা বাঁশি

মাকসুদুর রহমান

 

স্টাফ রিপোর্টার | দৈনিক ৩৬ জুলাই

 

 

 

 

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার পণ্ডিতবাড়ি এলাকার এক অসুস্থ মহিলাকে দ্রুত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুঃখজনকভাবে ‘রাশেল-৫’ লঞ্চেই মৃত্যু হয়।

 

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ওই মহিলা। স্থানীয়ভাবে প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় তাকে ঢাকায় নেওয়ার উদ্যোগ নেয়া হয়। কিন্তু যাত্রাপথেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। লঞ্চ কর্তৃপক্ষ ও যাত্রীরা সহায়তার চেষ্টা করলেও রাজধানীতে পৌঁছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেন।

 

স্থানীয়রা অভিযোগ করে বলেন, ভোলা একটি দ্বীপ জেলা হওয়া সত্ত্বেও এখানে উন্নত চিকিৎসা সুবিধা নেই। ফলে গুরুতর অসুস্থ রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ে প্রায়ই ঢাকা কিংবা বরিশালে নিতে হয়। কিন্তু দীর্ঘ নৌপথের কারণে অনেকেই সময়মতো চিকিৎসা পান না।

 

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ভোলায় পর্যাপ্ত চিকিৎসক ও আধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাব এখন বড় সংকট। অবিলম্বে বিশেষায়িত হাসপাতাল ও জরুরি সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।



আমাদের পেজ লাইক করুন